পুবের কলমওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে কৃষকদের ‘পিষে খুনের’ ঘটনায় ক্রমশ বাড়ছে ক্ষোভের মাত্রা। প্রতিবাদে সামিল হয়েছেন কৃষক এবং বিরোধী নেতারা। তারইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চাপানো হয়েছে খুনের ধারা।উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, লখিমপুর হিংসার তদন্ত করবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। দুর্গত পরিবারগুলিকে ৪৫ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা
আরও পড়ুন:

লখিমপুর খেরিতে কৃষক ‘হত্যার’ প্রতিবাদে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সীতাপুর থেকে আটক করা হয়। তবে এরই মধ্যে 'বোন' প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন 'দাদা' রাহুল।
কংগ্রেস নেতা ও প্রিয়াঙ্কার মনোবল বাড়ানোর জন্য যোগী সরকারকে নিশানা করে রাহুলের বার্তা 'তোমার সাহস ওঁদের ভয়ের কারণ।'আরও পড়ুন:
টুইটে রাহুল লেখেন, "প্রিয়াঙ্কা, আমি জানি তুমি এই লড়াই থেকে পিছিয়ে আসবে না। ওঁরা তোমার সাহসকে ভয় পায়। ন্যায়বিচারের জন্য এই লড়াইয়ে আমরাও আছি। আমরা একসঙ্গে দেশের কৃষকদের জয়ী করব।” প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি ২ কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়।
সংঘর্ষে মৃত্যু হয় মোট ৮ জনের। এই ঘটনার প্রতিবাদে প্রিয়াঙ্কা গান্ধী, দীপেন্দ্র সিংহ হুডা এবং অন্যান্য কংগ্রেস নেতারা যান নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে।আরও পড়ুন:
লখিমপুর খেরি যাওয়ার পথে বাধা পেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। বাধা পেয়ে রাস্তার মধ্যে ধরনা শুরু করেন তিনি। তাঁকে আটক করে লখনউ পুলিশ। এই ঘটনায় অশান্ত হয়ে ওঠে লখনউ। অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
এই ঘটনার ভিডিয়ো প্রকাশ হয়েছে নেটমাধ্যমে।
সেখানে দেখা যাচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। তাঁদের বলতে শোনা যায়, কে বা কারা আগুন ধরিয়েছেন, সেটা তাঁরা দেখতে পাননি। তাঁরা যখন অখিলেশের বাড়ির ভিতরে ছিলেন সেই সময় আগুন ধরানো হয়।আরও পড়ুন:
অন্যদিকে লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, ডেপুটি হোম মিনিস্টারের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে।কোথাও গুলি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে, কোথাও গাড়ী চাপা দিয়ে, তারপর ১৪৪ ধারা জারি করে দিচ্ছে, সোমবার তৃণমূলের তরফ থেকে চার সদস্যের দল গিয়েছেন সেখানে, যার মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস, সুস্মিতা দেব। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। ১৪৪ জারি করা হয়েছে
আরও পড়ুন:
অন্যদিকে লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
“ লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, ডেপুটি হোম মিনিস্টারের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে।কোথাও গুলি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে, কোথাও গাড়ী চাপা দিয়ে, তারপর ১৪৪ ধারা জারি করে দিচ্ছে, সোমবার তৃণমূলের তরফ থেকে চার সদস্যের দল গিয়েছেন সেখানে, যার মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস, সুস্মিতা দেব। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। ১৪৪ জারি করা হয়েছে