পুবের কলম, ওয়েবডেস্কঃ চলছে রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা। কখনও প্রচণ্ড রোদ আবার কখন ঝমঝমিয়ে একনাগাড়ে টানা বৃষ্টি চলছে। আর জেরে ব্যাতিব্যস্ত কলকাতা মহানগরী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজও কলকাতায় বিকেলের দিক থেকে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।আরও পড়ুন:
সেই সঙ্গে উত্তরবঙ্গে চলবে টানা বৃষ্টি। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। দেশের একাধিক অংশে বৃষ্টির পূর্বাভাস মৌসম বিভাগের।
দিল্লি -এনসিআর সংলগ্ন গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ সহ একাধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও রাজস্থান, হরিয়ানায় বৃষ্টি চলবে। রাজস্থানে সক্রিয় মৌসুমী বায়ুর জন্য বিভিন্ন এলাকায় হালকা থেকে মধ্যম মাত্রার বৃষ্টি হবে৷ ইতিমধ্যে মুম্বইতেও চলছে ভারী বৃষ্টি। প্রচুর এলাকা জলবন্দি।