পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণে আনতে ৩৫ বেসিক পয়েন্ট রেপো রেট বাড়ালেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। এর ফলে রেপোরেট বেড়ে দাঁড়াল ৬.২৪ শতাংশ। রেপো রেট বলা হয় সেই সুদের হারকে যে হারে ব্যাঙ্কগুলি ঋণ নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে। গত ১১ মাস ধরে দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্র্থ আরবিআই। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার সুদের হার বাড়ালো আরবিআই।
আরও পড়ুন:
এদিন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস বলেন, বিশ্বে ভৌগলিক রাজনৈতিক উত্তেজনা, বিশ্বের অর্থনীতিতে মন্দা এবং দেশের কঠিন আর্থিক পরিস্থিতির কারণে ভারতের ২০২২-২৩ অর্থ বছরে আর্থিক বিকাশ বা জিডিপির হার ৬.৮ শতাংশে থাকার সম্ভাবনা রয়েছে। আরবিআই গভর্নর বলেন, আমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হল দেশের বর্দ্ধিত মুদ্রাস্ফিতী। অথ ভারতের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
আরও পড়ুন:
বিশ্বের আর্থিক চ্যালেঞ্জের সামনেও আমাদের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল কারণ আমাদের সামাজিক অর্থনীতির পরিকাঠামো মজবুত। আমরা আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছি।
আমাদের শহরে এবং গ্রামে চাহিদা বেড়েছে। উৎপাদন শিল্পে বৃদ্ধি ঘটেছে। এদিনের রেপোরেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কের সুদ বাড়ার ফলে বাড়বে ইএমআইও। তবে ব্যাঙ্ক ভোক্তাদের জমারাশির উপর সুদ বাড়বে ফলে লাভবান হবেন বয়স্করা যারা ব্যাঙ্কের সুদ নিয়ে সংসার চালান।আরও পড়ুন:
তবে মুদ্রাস্ফিতীর ফলে জমা রাশিতে ক্ষুদ্রবৃদ্ধি কতটা লাভজনক হবে মানুষের জন্য তা নিয়ে সন্দেহে রয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্যে অবনমন মুদ্রাস্ফিতীর সমস্যাকে আরও জটিল করে তুলেছে।