পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেন তারা।
আরও পড়ুন:
উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, দুই গোয়েন্দা প্রধান ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও আলোচনা করেননি। পরমাণু যুদ্ধের পরিণতি নিয়ে কথা বলেছেন তারা।
ওই কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালালে তার পরিণতি কী হবে, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন সিআইএ প্রধান।আরও পড়ুন:
তুরস্কের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যস্থতায় উইলিয়াম বার্নস ও সের্গেই নারিশকিনের এই সাক্ষাত হয়েছে। বার্নসের তুরস্ক সফরের বিষয়টি আগেই ইউক্রেনকে জানানো হয়। চলতি মাসের শুরুতে জানা যায়, শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন।
আরও পড়ুন:
একসময় মার্কিন জাতীয়-নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার ইউরি উশাকভের সঙ্গে যোগাযোগ করেন। উশাকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতীয়-নিরাপত্তা উপদেষ্টা নিকোলে পাত্রুশেভের জ্যেষ্ঠ বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা।