পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউপিএসসি পরীক্ষায় উত্তরাখণ্ডের সাদফ চৌধুরী, সার্বিকভাবে ২৩ তম স্থান অর্জন করেছেন। তিনি ভারতে মেয়েদের শিক্ষার উন্নতি সামাজিক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে সমাজে শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
উত্তরাখণ্ডের রুরকি শহরে সাদফ চৌধুরীর বাড়ির পরিবেশ এখন আনন্দময়। গ্রীন পার্ক কলোনিতে তার বাড়িতে স্থানীয় লোকজনের ক্রমাগত ভিড় রয়েছে, যারা সাদফকে অভিনন্দন জানাতে এসেছেন। সাদফের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। গত কয়েকদিনে সাদফ তার জীবনে পরিবর্তন দেখতে পেয়েছেন।
তার পরিবারের সদস্যদের মোবাইল ফোন ক্রমাগত বাজছে। সাদফের পরিবারের কেউ তাদের বাড়িতে গত তিন দিনে ঘুমাতে পারেনি। সাতাশ বছর বয়সী সাদাফ রুরকির ইসরার আহমেদ এবং শাহবাজ বানোর বড় মেয়ে। তার বাবা ইসরার আহমেদ দেওবন্দ শাখায় গ্রামীন ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপক ছিলেন। সদ্য ঘোষিত ইউপিএসসি ২০২০ এর ফলাফলে, সাদফ সারা ভারতে ২৩ তম স্থান অর্জন করেছেন। তিনি মুসলিম প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ Rank পেয়েছেন। সাংবাদিকদের- এর সঙ্গে কথা বলার সময় সাদফ বলেন যে, তিনি আইএফএস স্নেহা দুবে -র মতো আইএফএস অফিসার হতে চান। তার ২৩তম Rank এবং ওবিসি কোটায় সাদফের আইএফএসে প্রবেশের একটি ভাল সুযোগ রয়েছে।আরও পড়ুন:
সাদফ বলেন, “তিনি ইউপিএসসিতে আন্তর্জাতিক সম্পর্ককে তার বিষয় হিসাবে বেছে নিয়েছেন কারণ তিনি রাষ্ট্রদূত হতে আগ্রহী। আমি এমএনসিতে কাজ করতাম,ভাল বেতন পেতাম।। আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি এবং দুই বছর ধরে কঠোর পরিশ্রম করেছি ইউপিএসসি পরীক্ষার জন্য”। সাদফ বলেন, "দেশের অন্যতম মেয়ে আইএফএস স্নেহা দুবে সারা দেশে প্রশংসিত হচ্ছেন, আমি স্নেহা দুবের পদাঙ্ক অনুসরণ করতে চাই।" তিনি আরও বলেন, দেশের একজন আইএএস অফিসার হিসাবে যাতে আরও ভাল কাজ করতে পারি, "আমিও তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকব।
"আরও পড়ুন:
যেদিন ইউপিএসসি ফলাফল ঘোষণা করা হয়, সেদিন সাদফের মা সারাদিন নামায ও দোয়া করছেন। ফলাফল ঘোষণার আগে তাদের বাড়িতে উত্তেজনাপূর্ণ পরিবেশের কথা স্মরণ করে, সাদফের ছোট ভাই মোহাম্মদ শাদ বলেন, "গত বছর বহেনজি (সাদফ) কয়েক নম্বরের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
আরও পড়ুন:
" সাদফ বলেন, ইউপিএসসি ফলাফল তার প্রত্যাশার বাইরে। আমি নিশ্চিত ছিলাম যে আমি এই বছর যোগ্যতা অর্জন করব।" তার কৃতিত্ব, সাদফ তার ইউপিএসসি পরীক্ষার জন্য কোন কোচিং নেয়নি। "আমি গত বিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি," তিনি বলছিলেন। তার শৈশবের কথা স্মরণ করে, সাদফ বলেন যে শৈশবে তিনি গ্রীষ্মের ছুটিতে তার দাদার বাড়িতে (উত্তর প্রদেশের সাহারানপুরে) তার মায়ের সঙ্গে যেতেন।
আরও পড়ুন:
সেখানে একটি স্কুল ছিল এবং গ্রীষ্মকালীন ছুটির সময় “আমি সবকিছু সেখানে অধ্যয়ন করতাম," তিনি বলেন, "আমি নিয়মিত পড়াশোনার সুবিধা পেয়েছি। বই আমার কাছে বন্ধুর মতো। পড়া আমার শখ এবং কোচিং ছাড়াই আমি সফল হয়েছি।”