পুবের কলম, ওয়েবডেস্কঃ আরিয়ান প্রমোদতরী মাদককাণ্ডে কোণঠাসা এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে (Samar Wankhede)। একের পর এক তাঁর দিকে তোলা অভিযোগে বিড়ম্বনায় ক্রমাগত জড়িয়ে পড়ছেন এনসিবি প্রধান। এবার ফের মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের নিশানায় সমীর ওয়াংখেড়ে। মন্ত্রীর অভিযোগ মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন সমীর ওয়াংখেড়ের শ্যালিকা!
আরও পড়ুন:
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক অভিযোগ সমীর ওয়াংখেড়ের শ্যালিকা হর্ষদা দীনানাথ রেডকর মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
আরও পড়ুন:
এই ঘটনার পরেই পালটা সমীর ওয়াংখেড়ে নবাব মালিককে নিশানা করে বলেছেন, 'খুব ভালো বন্ধু, আপনি যে কাজটি করেছেন তার জন্য। আমরা যখন কোনও প্রেস রিলিজ দিয়ে থাকি, সেখানে একজন মহিলার সম্মানের কথা ভেবে আমরা তার নাম প্রকাশ্যে আনি না। একজন মহিলা যার দুটি সন্তান আছে, তার নাম কি এইভাবে জনসমক্ষে আনা উচিৎ?
আরও পড়ুন:
এরপরেই ওয়াংখেড়ে জানিয়েছেন, এই ঘটনার পরেই নবাব মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন ওয়াংখেড়ে।
এই মামলায় পাল্টা তোপ দেগে ট্যুইট করেছেন মন্ত্রী নবাব মালিক।
আরও পড়ুন:
নবাব মালিক "প্রমাণ" করে দেখিয়েছেন, যে হর্ষদা দীনানাথ রেডকরকে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনে অবৈধ ট্র্যাফিক প্রতিরোধের ২০০৮ সালের একটি মামলায় "দায়ী এবং উকিল" এর অধীনে তালিকাভুক্ত করা হয়েছে৷
আরও পড়ুন:
এদিকে সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ২০১৭ সালে তিনি ক্রান্তি রেডকরকে বিবাহ করেন। ২০০৮ সালে যখন এই ঘটনা ঘটে তখন এই চাকরিতে তিনি ছিলেন না।
উল্লেখ্য, আরিয়ান গত ৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের নিশানায় পড়েছেন NCB সমীর ওয়াংখেড়ে।