আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন সেরেনা উইলিয়ামস। চলতি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন খেলে নিজের দীর্ঘ ২৬ বছরের পেশাদার কেরিয়ারের ইতি টানবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ তারকা খেলোয়াড়। টেনিসের ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা।
আরও পড়ুন:
ফ্যাশন ম্যাগাজিন ভগে লেখা নিজের কলামে অবসর তথা খেলা ছেড়ে অন্য কিছুতে মন দেওয়ার কথা জানিয়েছেন সেরেনা।
পূর্ণাঙ্গ প্রতিবেদনে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। তবে অবসর শব্দটি ব্যবহার করতে আপত্তি ৪০ বছর বয়সী এ কিংবদন্তি টেনিস তারকার।আরও পড়ুন:
সেরেনা লিখেছেন, ‘অবসর শব্দটি আমি কখনও পছন্দ করিনি। আমি যা করতে চলেছি, সেটি বর্ণনা করার সেরা শব্দ হয়তো বিবর্তন।
আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি, এমন কিছুর দিকে যাচ্ছি যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।’ খেলা শেষে মূলত পরিবার ও ব্যবসার দিকে নজর দিতে চান সেরেনা।আরও পড়ুন:
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা। এরপর আরও চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তার।
ফলে অধরাই রয়ে গেছে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড। এই রেকর্ডটি চান সেরেনাও, তবে তা নিয়ে প্রতিনিয়ত ভাবেন না তিনি। এমনটা টাই জানিয়েছেন এই কিংবদন্তি।আরও পড়ুন:
২৩টি গ্র্যান্ড স্ল্যামই সেরেনার একমাত্র সাফল্য নয়। বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জিতেছেন তিনি। এছাড়া অলিম্পিকে সোনার পদক জিতেছেন চারবার- একক (২০১২), ডাবলস (২০০০, ২০০৮, ২০১২)।
আরও পড়ুন: