পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালি আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করা হল শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে। মঙ্গলবার শিলিগুড়ি জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পরিয়ে ২০৭ তম জন্মজয়ন্তী পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক ব্যাইদ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ এবং নান্টু পাল।
আরও পড়ুন:

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান, প্রতি বছরের মতো এবছর শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে নেপালি কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হচ্ছে।