পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, তালিবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা। বুধবার তিনি ওই মন্তব্য করেন।
ডা. ফারুক আবদুল্লাহ বলেন, তিনি আশা করেন তালেবান সকলের প্রতি সুবিচার করবে। ফারুক বলেন, আফগানিস্তান একটি পৃথক দেশ। যারা এখন সেখানে এসেছে তাদেরকে সেই দেশ সামলাতে হবে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, তালিবান একটি বাস্তবতা হিসেবে বেরিয়ে আসছে এবং তাদের উচিত যে তারা প্রথমবারের মতো যে ছবি তৈরি করেছে তা মানুষের বিরুদ্ধে ছিল কিন্তু এবার তারা এসে আফগানিস্তানে শাসন করতে চায়। প্রকৃত শরীয়া যা বলে, যা আমাদের কুরআন শরীফে আছে। যা শিশু ও নারীদের অধিকার। কীভাবে শাসন করতে হবে তা আমাদের ‘মদিনা মডেল-এ রয়েছে। তাই তারা যদি সত্যিই এটি বাস্তবায়ন করতে চায়, তাহলে তারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে। খোদা না খাস্তা, যদি তারা বিগত বছরগুলোর মতো তাদের নিজস্ব একটি পদ্ধতি অবলম্বন করে, তাহলে এটি শুধু সমগ্র বিশ্বের জন্যই নয়, আফগানিস্তানের মানুষের জন্যও কঠিন হয়ে উঠবে বলেও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি।