পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শহরটিকে ঘিরে রেখেছে তালিবানরা। এবার নিরাপত্তার খাতিরে এই শহর থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলেন আফগান জেনারেল সামি সাদাত। বিপদের আঁচ করে লস্করগাহ থেকে প্রায় ২ লাখ বাসিন্দাদের দ্রুত সরানোর আহ্বান জানান আফগান জেনারেল। এদিকে লস্করগাহকে নিজেদের কব্জায় আনতে মরিয়া হয়ে উঠেছে তালিবানরা।
আরও পড়ুন:
জেনারেল সামি সাদাত সকলের উদ্দেশে বলেছেন,' আপনারা যত দ্রুত তাড়াতাড়ি বাড়িঘর ছেড়ে চলে যান।
আপনারা গেলেই আমরা অভিযান শুরু করব। আফগান জেনারেল আরও বলেন, আপনাদের পক্ষে বাড়িঘর ছাড়া কঠিন। আমাদের জন্যও এটা কঠিন। আপনারা যদি কিছুদিনের জন্য ভিটে ছাড়া হন, তাহলে দয়া করে আমাদের ক্ষমা করবেন। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তালেবানরা যেখানেই রয়েছে, সেখানেই লড়াই হবে। একজন তালিবানকে জীবিত ছাড়ব না।আরও পড়ুন:
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানে হেলমান্দ ছিল কেন্দ্রস্থল। ওই অঞ্চল তালিবানের দখলে আসলে তা আফগান সরকারের বড় ধরনের পরাজয় বলা ধরে নেওয়া হবে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত একদিনের তুমুল লড়াইয়ে অন্তত ৪০ নাগরিক নিহত হয়েছে। ইতিমধ্যেই তালিবানরা নগরীর বেশিরভাগই দখল করে নিয়েছে বলে খবর।