পুবের কলম, ওয়েবডেস্কঃ বাংলার দেখানো পথেই এবার হাঁটল তামিলনাড়ু সরকার। চলতি বছরেই তামিলনাড়ুতে ক্ষমতায় এসেছে স্ট্যালিনের ডিএমকে সরকার। আর তারপরই বড় পদক্ষেপ করল তারা। বুধবারই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে স্ট্যালিন সরকার।
তাদের দাবি, সিএএ দেশের ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করেছে। তাই সিএএ বিরোধী প্রস্তাব পাস করানো হয়েছে। তামিলনাড়ুতে সিএএ কার্যকরী হবে না।আরও পড়ুন:
বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করার পর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, সিএএ ধর্মনিরপেক্ষতাকে ভঙ্গ করেছে।
সিএএ সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে। তাই এই আইন আইন বাতিল হওয়া প্রয়োজন। স্ট্যালিন জানান, ২০১৯ সালে সংসদের দু’কক্ষেই পাস হয় সিএএ। এই সিএএ দেশের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে করা হয়নি। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে পারে এমন কোনও আইনকে কার্যকর করতে দেওয়া যাবে না। আমাদের দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার। এই আইন সেই নীতিকে লঙ্ঘন করছে। শরণার্থীদের দুর্দশার কথা বলা হলেও এই আইনে সব ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। আর সেজন্যই এই আইনকে মোটেই নিরপেক্ষ বলা যায় না। তবে, শুধু তামিলনাড়ু নয় এর আগে পশ্চিমবঙ্গ, কেরল ও পঞ্জাবের মতো রাজ্যও বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে।