পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমা আধিপত্যবাদ ঠেকানো নিয়ে বৈঠকে বসতে চলেছে কাস্পিয়ন সাগর তীরবর্তী দেশগুলি। বুধবার এইকথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টত সৈয়দ ইব্রাহিম রায়সি।কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের ষষ্ঠ সন্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আশখাবাদে।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট রায়িসি বলেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো ছাড়াও এ অঞ্চলের সব দেশের মধ্যে পরিবহন, ক্যাস্পিয়ান সাগরের সম্পদ ব্যবস্থাপনা এবং এ অঞ্চলে বিদেশিদের উপস্থিতির বিরুদ্ধে সহযোগিতা প্রতিষ্ঠা খুবই জরুরি।
আরও পড়ুন:
তুর্কমেনিস্তান, কাজাখাস্থান এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন রাইসি। ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলের অর্থনীতি, পরিবহন এবং সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন এই রাষ্ট্রপ্রধানরা।উল্লেখ্য সম্প্রতি কাস্পিয়ান সাগরের ‘আইনগত অবস্থান’ নিয়ে ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান এ সম্পর্কিত একটি কনভেনশনে সই করে। ইরানের প্রাক্তন স্বৈরশাসক শতকরা ১১ ভাগ সম্পদ নিয়ে সন্তুষ্ট ছিল কিন্তু ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় তেহরান তা কখনো মেনে নেয়নি।