পুবের কলম ওয়েবডেস্কঃ ক্যাপ্টেন অমরিজত সিং এর পর এবার পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিত সিং চান্নি। শীর্ষ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত এই কথা টুইট করছেন।সর্বসম্মতি ক্রমেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিশ।
আরও পড়ুন:
কে হবেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী আপাতত সেই প্রশ্নের উত্তর মিলতে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা এমনটাই মনে করা হচ্ছিল।
ম্যারাথন মিটিং চলছিল কংগ্রেস পরিষদীয় দলের।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সুখজিন্দর সিং রনধাওয়া। পাঞ্জাবের সমস্ত বিধায়করাই রনধাওয়ার নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক প্রীতম কোটভাই।
আরও পড়ুন:
এর পাশাপাশি নাম উঠে আসছিল পাঞ্জাবের প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু, পাঞ্জাবের প্রাক্তন সভাপতি সুনীল ঝাখারের।
আরও পড়ুন:
উল্লেখ্য শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁর সঙ্গেই ইস্তফা দেন মন্ত্রীসভার অন্য সদস্যরাও। শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিং চন্ডীগড়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন।যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন চরণজিত সিং চান্নি।