পুবের কলম, ওয়েবডেস্কঃ একদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা অন্যদিকে পুজোর মরশুম। এই দুইয়ে মিলে এক অদ্ভূত জাঁতাকলের মধ্যে আমজনতা। পুজোর সময় এমনিতেই মানুষ একটু বাধনছাড়া থাকতেই ভালোবাসে, এদিকে আবার ঘাড়ের ওপর দীর্ঘশ্বাস ফেলছে করোনা। এই পরিস্থিতিতে ফের গাইডলাইন দিল কেন্দ্র।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। সংক্রমণ রুখতেই কেন্দ্র এই নির্দেশিকা জারি করেছে।আরও পড়ুন:
কেন্দ্রের স্পষ্ট করে দিয়েছে, কোনও এলাকায় সংক্রমণ দ্রুত বাড়ছে দেখলেই কড়া ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট এলাকাটিকে দ্রুত কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হবে।
স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, উৎসবের মরশুমে মেনে চলতে হবে কোভিডবিধি। কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে রাজ্যগুলিকে হাসপাতালে ব্যবস্থার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় যাতে হাসপাতালে আইসিইউর যথাযথ ব্যবস্থা থাকে, তা সুনিশ্চিত করতে হবে। টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিন এবং যথাযথ করোনা বিধি পালন এই পাঁচটি নীতির উপর জোর দিতে বলছে কেন্দ্র। টিকাকরণের গতিও বজায় রাখতে হবে।