পুবের কলম ওয়েব ডেস্কঃ গুজরাতের মুন্দ্রা বন্দরে গত ২০ সেপ্টেম্বর বাজেয়াপ্ত হয়েছিল ৩ হাজার কেজি আফগান হেরোইন। সেই মাদক বাজেয়াপ্ত কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। সেই তদন্তে নেমে রাজধানী দিল্লির পাঁচটি জায়গায় হানা দিলেন তদন্তকারীরা। উল্লেখ্য, আদানি গ্রুপের পরিচালিত বন্দরে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য প্রায় ২১ হাজার কোটি টাকা।
আরও পড়ুন:
গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে ৩ হাজার কেজি মাদক উদ্ধার করেছিল ডিরেক্টোরেট অফ রেভিনিউ অ্যান্ড ইন্টেলিজেন্স। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। ইরানের বন্দর আব্বাস পোর্ট থেকে এই কনসাইনমেন্টটি এসেছিল গুজরাতের মুন্দ্রা বন্দরে।
আরও পড়ুন:
দেশে এর আগে এক অভিযানে এত বিপুল পরিমাণে মাদক কখনও উদ্ধার হয়নি।
মোট দুটি কন্টেনারে এই মাদক ছিল। একটি কন্টেনারে ১,৯৯৯.৫৮ কেজি হেরোইন ছিল। অপর কন্টেনারে ৯৮৮.৬৪ কেজি হেরোইন ছিল। তালিবান-পাকিস্তান যোগ থাকায় এই ঘটনার তদন্তভার এনআইএ-কে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।আরও পড়ুন:
চেন্নাইয়ের এক দম্পতি সহ কমপক্ষে আটজন ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত।