পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার থেকে বাজারে সহজেই পাওয়া যাবে নিউমোকক্কাল ভ্যাকসিন (pneumococcal vaccine) । এতদিন এই টিকা চড়া দামে কিনতে হত। শুক্রবার থেকে টিকাকরণ কর্মসূচিতে যুক্ত হল নিউমোকক্কাল ভ্যাকসিন। এবার থেকে এই ভ্যাকসিন বাজারে বিনামূল্যে পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
রাজ্যে প্রতি বছরই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে। নিউমোকক্কাল উপলব্ধ হলে সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। এই ভ্যাকসিনটি শিশুদের নিউমোনিয়া রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। ফলে মৃত্যুর হার কমবে।
আরও পড়ুন:
বাজারে এই ভ্যাকসিনটির দাম ২৪০০-৩৮০০ টাকা। তিন থেকে চারটি ভ্যাকসিন কিনতে হয়। ফলে আর্থিক কারণে অনেক অভিভাবককেই সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন:
কেন্দ্রের তরফে এক লক্ষ ভ্যাকসিন প্রাথমিকভাবে এসেছে।
ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে। আজ থেকে টিকাকেন্দ্রে নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত অগাস্টেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সদ্যোজাত থেকে এক বছরের শিশুদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। এই নিউমোকক্কাল ভ্যাকসিন মূলত নিউমোকক্কাল অর্গানিজমের বিরুদ্ধে কাজ করবে।
আরও পড়ুন:
এই ভ্যাকসিন বাজারে এলেও, অজানা জ্বরের প্রকোপ কমবে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে এই ভ্যাকসিন নিয়ে আশাবাদী চিকিৎসকেরা।