পুবের কলম ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার আগেই ভ্রুকুটি ছিল তৃতীয় ঢেউয়ের। দেশের সমস্ত রাজ্যকে বারংবার এই মর্মে সতর্কও করে কেন্দ্র। এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে মুম্বইয়ের মেয়র দাবি করলেন শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ। করোনা বিধি মেনে চলার ক্ষেত্রে কোন আলগা দেবেননা এমনটাই আবেদন জানিয়েছেন মুম্বইয়ের মেয়র।
তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্র।
মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকরের মুখেও এই সতর্কবার্তা । উৎসবের মরশুমের শুরুতে সকলকে সতর্ক করে তিনি আরজি জানিয়েছেন, সবাই যেন বাইরে বেরলেই মুখে মাস্ক পরেন ও সামাজিক দূরত্ব মেনে চলেন।