পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লির রাস্তায় প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব। রাজধানীতে Delhi AIIMS হাসপাতালের সামনে এই ঘটনায় পুলিশের এনকাউন্টারে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশকর্মী। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, অক্টোবরের শেষদিকে চুরি সংক্রান্ত একটি মামলায় মূল চক্রী হিসেবে এই দুষ্কৃতীর নাম হাতে আসে পুলিশের।
সেই মতো অভিযান শুরু হয়। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ দিল্লির এইমসের সামনে (Delhi, AIIMS) ওই দুষ্কৃতীকে পাকরাও করে পুলিশ। কিন্তু ওই দুষ্কৃতী পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপরেই পুলিশ ও দুষ্কৃতীদের শুরু হয় খণ্ডযুদ্ধ। দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই পুলিশকর্মী।আরও পড়ুন:
সাতসকালের এইমসের সামনে এই ঘটনায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
গত ২ মাসের মধ্যে এই নিয়ে দিল্লির রাস্তায় প্রকাশ্যে এমন গুলির লড়াই হল তৃতীয়বার। সেপ্টেম্বরের শেষে দিল্লির রোহিণী আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় কুখ্যাত গ্যাংস্টার। উকিল সেজে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়ে ছিল।