পুবের কলম ওয়েবডেস্কঃ মোহালিতে অনবদ্য এক জাদেজাকে দেখল ক্রিকেট জনতা। ব্যাট করতে নেমে ছিলেন সাত নম্বরে। ঠিক যে জায়গায় ব্যাট করতে নামতেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব, সেই জায়গায় ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা শনিবার এক অনন্য কীর্তি স্থাপন করলেন। উল্লেখ্য শ্রীলংকার বিরুদ্ধে ১৯৮৬ সালে কানপুর টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করেছিলেন।
ভারতীয় ক্রিকেটের ব্যাটিং অর্ডারে সাত নম্বরে এটাই ছিল এতদিন কোন ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রান।আরও পড়ুন:
সেই রান পেরিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ১৭৫ রানে অপরাজিত থেকে গেলেন তিনি। আর ভারতকে পাহাড়প্রমাণ রানে তুলে দিলেন রবীন্দ্র জাদেজা।
প্রসঙ্গত সাত নম্বরে ব্যাট করতে নেমে মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকেছেন। কপিল দেব , পন্ত, এবং নবতম সংযোজন রবীন্দ্র জাদেজা। জাদেজার রানই এই মুহূর্তে ভারতের ৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ। নিচের এই পাহাড়প্রমাণ রান রবীন্দ্র জাদেজা উৎসর্গ করলেন সদ্যপ্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে।