পুবের কলম ওয়েবডেস্কঃইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া চতুর্থ টেস্টে ভারতীয় কিংবদন্তি কপিল দেবের ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন বর্তমানে টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। ভারতের দ্রুততম পেসার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁর প্রতিভায় মুগ্ধ ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। তাঁর মতে– প্রথম থেকেই নিজের প্রতিভা চিনিয়ে দিয়েছেন বুমরাহ।
আরও পড়ুন:
এক প্রতিক্রিয়ায় কপিল দেব বলেন– ‘বুমরাহকে আমি কুর্নিশ জানাতে চাই।
কারণ আমি জানি– এই ধরনের উইকেটে ১০০ উইকেট নেওয়া কতটা কঠিন। ওর যে ধরনের বোলিং অ্যাকশন– তাতে কাজটা আরও কঠিন হয়ে যায়। তা সত্ত্বেও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ ভালোভাবেই নিজের প্রভাব রাখতে সমর্থ হয়েছে। ওকে এখন বিশ্বের সেরা বোলার হিসেবে মানতে হবে।’১৯৯৪ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন কপিল দেব।
তার আগে টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট (৪৩৪টি) ছিল তাঁরই দখলে । বিশ্বের বিভিন্ন দেশে বুমরাহর পারফরম্যান্স দেখে মুগ্ধ।আরও পড়ুন:
দেশের প্রাক্তন অধিনায়ক আরও বলেন– ‘বুমরাহর যখন অভিষেক হয়– তখন আমরা ভাবছিলাম ও আদৌ টেস্ট খেলতে পারবে কিনা। যদিও একদিনের ক্রিকেট এবং টি-২০’তে ও নিজেকে তার আগে প্রমাণ করেছিল। তবে টেস্টে অভিষেক হওয়ার পর থেকেই বুমরাহ সবাইকে চমকে দিয়েছে।’