পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার ইউটিলিটি বাস উলটে পড়ল খাদে। মৃত কমপক্ষে ১৩, আহত চার। উত্তরাখণ্ডের চাকরাতায় (Uttarakhand’s Chakrata) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রবিবার সকালে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য।
স্থানীয়রাও উদ্ধারে হাত লাগিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন:
চাকরাতার হাউস অফিসার সত্যেন্দ্র ভাটিয়া জানিয়েছেন, এই মুহূর্তে ১৩জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্যে এগিয়ে আসেন স্থানীয় গ্রামের মানুষ। তারাই প্রথম ঘটনাস্থলে পৌঁছয়।
রাস্তা থেকে প্রায় ৩০০ ফুট গভীর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলটি খুব প্রত্যন্ত এলাকা। তাই উদ্ধারকার্যে দেরি হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি দেরাদুন রাজ্যের রাজধানী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে চাকরাতা তহসিলের তিউনির একটি প্রত্যন্ত অঞ্চলে। এএনআই নিউজ এজেন্সি জানিয়েছে যে দুর্ঘটনাটি ঘটেছে তহসিলের বুলহাদ-বাইলা সড়কে।আরও পড়ুন:
ঘটনার খবর শুনেই তড়িঘড়ি সেখানে যায় চাকরাতার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও (এসডিএম) ইউনিটের পুলিশ কর্মকর্তারা। উদ্ধারের কাজে পৌঁছছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর এক বিবৃতি দিয়ে জানিয়েছে, খবর পাওয়া মাত্রই বাহিনী ঘটনাস্থলে পৌঁছন হেড কনস্টেবল যোগেন্দ্র সিং ভাণ্ডারি। ১৩ জনের দেহ উদ্ধার হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে যানবাহনগুলি ওভার লোডিং হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের যানবাহনগুলিতে অতিরিক্ত মাল না নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।