পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার নির্বাচনে একটিও আসন পায়নি প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। অন্যদিকে, যাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন— সেই নীতীশ কুমারের জেডিইউ ২৫ নয়, এক লাফে ৮৫টি আসনে জিতেছে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে— নিজের কথামতো কি তবে রাজনীতি ছাড়বেন পিকে? মঙ্গলবার এই প্রশ্নের জবাব দিলেন প্রশান্ত কিশোর।
তিনি স্পষ্টই বলেন, “যাঁরা ভাবছেন আমি বিহার ছাড়ব, তাঁরা ভুল ভাবছেন। লড়াই ছেড়ে না দিলে কাউকে পরাজিত বলা যায় না।”তিনি জানান, ভোটের আগে দেওয়া মন্তব্য এখনো তিনি ফিরিয়ে নিচ্ছেন না। তাঁর দাবি, নীতীশ কুমার যদি সত্যিই ১.৫ কোটি মহিলাকে মাথাপিছু দুই লক্ষ টাকা দেন এবং প্রমাণ করতে পারেন যে ভোট কেনেননি, তবেই তিনি রাজনীতি ছাড়বেন। ভোট-পরবর্তী সময়ে পিকে অভিযোগ তুলেছিলেন যে বিশ্বব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকা ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন শুরুর আগেই নীতীশ সরকার চালু করেছিল ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’, যেখানে প্রথম ধাপে ৭৫ লক্ষ মহিলাকে ১০,০০০ টাকা দেওয়া হয়। বাকি দুই লক্ষ টাকা আদৌ দেওয়া হবে কি না,সেই প্রশ্নই এখন তুলছেন পিকে। নিজেদের ভরাডুবি নিয়ে প্রশান্ত কিশোর বলেন, “আমরা সরকার পরিবর্তন করতে পারিনি, দায় আমারই। আমরা আত্মসমীক্ষা করব।” তিনি জানান, এই ব্যর্থতার জন্য একদিন মৌন উপবাসও পালন করবেন।বিহারে ভরাডুবি, JDU–কে আক্রমণের জেরে রাজনীতি ছাড়বেন কি প্রশান্ত কিশোর? নিজেই জানালেন অবস্থান
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৯
আরও খবর
বিহারের মানুষ এবার নতুন বিকল্প ‘জন সুরজ’, মোদিকে আক্রমণ প্রশান্ত কিশোরের
দ্বিতীয় দফায় ৬৫ প্রার্থীর নাম ঘোষণা করল জন সুরজ, ‘ঐতিহাসিক’ বললেন পিকে
বিহার ভোটের আগে বড় ঘোষণা প্রশান্ত কিশোরের
রাজনীতি ছাড়বেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী! বির্তক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক
‘সাহেব, রাজ্যের ভোটে নয়, ভারতের লড়াই হবে ২০২৪ সালেই’, মোদিকে বিঁধলেন প্রশান্ত কিশোর
‘সাহেব, রাজ্যের ভোটে নয়, ভারতের লড়াই হবে ২০২৪ সালেই’, মোদিকে বিঁধলেন প্রশান্ত কিশোর
ঘাসফুলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, তার মাঝেই নীতীশের সঙ্গে নৈশভোজে পিকে !
ঘাসফুলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, তার মাঝেই নীতীশের সঙ্গে নৈশভোজে পিকে !
পেগাসাস-কাণ্ডে রাহুল,অভিষেক, পিকে-কে বক্তব্য জানাতে ডাকল রাজ্য সরকারের কমিটি
পেগাসাস-কাণ্ডে রাহুল,অভিষেক, পিকে-কে বক্তব্য জানাতে ডাকল রাজ্য সরকারের কমিটি
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর