পুবের কলম ওয়েবডেস্কঃ ফের গুলি চললো অসম-মিজোরাম সীমান্তে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাত, রাত প্রায় দুটো নাগাদ এই ঘটনা ঘটেছে। এই গুলি চালানোর ঘটনায় একজন মিজোরামের এক বাসিন্দা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
হাউকালিন্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন গভীর রাত, রাত প্রায় দুটোর সময় সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধিকারিকদের।
পুলিশ সুপারের আরও দাবি কোনও সাধারণ মানুষ ভোর রাত দুটোর সময় সীমান্তে চলাচল করবেন না। মিজোরাম সরকার অকারণ দোষারোপ করছেন। ঘটনায় তিনজন ব্যক্তিকে আটক করে অসম পুলিশ। সেই এলাকাটি অসমে ছিল। তাঁ আরও বক্তব্য, যেই এলাকায় ঘটনাটি ঘটে, তা কোনও ভাবেই বিতর্কিত নয়, না হলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যেতেন এবং হস্তক্ষেপ করতেন।