পুবের কলম, ওয়েবডেস্ক: সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।আরও পড়ুন:
সূত্রের খবর, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। ভারতীয় সময় রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার।
দলটি মক্কায় উমরাহ আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল। সেই সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধারকারীরা জানিয়েছে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।আরও পড়ুন:
এদিকে তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।