পুবের কলম, ওয়েবডেস্ক: পুড়ে ঝলসে মৃত্যু হল উত্তরপ্রদেশের একই পরিবারের পাঁচ জনের। এই ঘটনায় তিনজন নাবালক বলে জানা গিয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদশের মাউয়ের শাহপুর গ্রামের একটি একটি বাড়িতে আগুন লাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল।
স্থানীয়রাও আগুন নেভাতে হাত লাগায়।আরও পড়ুন:
এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। বাড়ির ভেতর থেকে পাঁচটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে আনা হয়।
দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে, কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত করে জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, স্টোভ থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।আরও পড়ুন:
মাউয়ের জেলা শাসক অরুণ কুমার জানিয়েছেন, মাউ জেলার কোপাগঞ্জ পুলিশ স্টেশনের অধীনে শাহপুর গ্রামের একটি বাড়িতে আগুন লাগে।
ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, তিনজন নাবালক ছিল। বাড়ির মধ্যেই মারা গিয়েছেন তারা। পুলিশ, দমকল বাহিনী, মেডিক্যাল ও উদ্ধারবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্টোভ থেকে আগুন লেগেছে। আর্থিক সাহায্যের ঘোষণা মাউয়ের জেলা শাসকের।