পুবের কলম, ওয়েবডেস্ক: আশা-প্রত্যাশা নিয়ে এদিনের মতো পটনায় সম্পন্ন হল বিরোধী জোটের বৈঠক। শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাড়িতে এই মেগা বৈঠক বসে। ২০২৪-এ বিজেপিকে হারানোর অঙ্গীকার নিয়ে শামিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠক শেষ হয় এদিন বিকেলের দিকে।
আরও পড়ুন:
শুক্রবার বেলা বারোটায় শুরু হয়েছিল বৈঠক। চলে বিকেল চারটে পর্যন্ত। বৈঠকে ঠিক হয়েছে, ফের একবার রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসা হবে। তৃণমূল, কংগ্রেস, আপ-স ১৫ টি বিরোধী দল উপস্থিত ছিলেন।
সদর্থক এবং খোলামেলা পরিবেশেই আলোচনা নিজেদের মধ্যে নির্বাচনের ঘুঁটি সাজাতে নিজেদের মতপ্রকাশ করেন তারা। এর পরবর্তী বৈঠক হবে ১০/১২ জুলাই শিমলায়। দলের নেতা মন্ত্রীরা সকলেই বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। এদিন নীতীশ কুমার বলেন, যারা দেশ শাসন করছে, তারা দেশের স্বার্থে কাজ করছে না। ইতিহাস বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।আরও পড়ুন:
বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব দেন, নিজেদের মধ্যে সামান্য যে মাতানৈক্য রয়েছে তা দূর করতে ফের একবার বৈঠকে বসুক বিরোধী দলগুলি। কংগ্রেস শাসিত রাজ্য শিমলায় ওই বৈঠকের আয়োজন করবে কংগ্রেস।
দেরি না করে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই হোক বৈঠক। তাঁর কথায় সম্মতি দেন বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের নেতারা। বৈঠকে উপস্থিত সকলেই বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে সহমত পোষণ করেন।আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও ব্রায়েন। ডিএমকে’এর তরফে উপস্থিত রয়েছেন এমকে স্ট্যালিন, টিআর বালু।
আরও পড়ুন:
কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কেসি ভেনুগোপাল। আপ’এর অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, রাঘব চাড্ডা, সঞ্জয় সিং।
জেএমএম’এর হেমন্ত সোরেন। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত। এনসিপি’এর তরফে শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, প্রফুল্ল প্যাটেল। আরজেডি দলের তরফে রয়েছেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং মনোজ ঝা।আরও পড়ুন:
সমাজবাদী পার্টির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন মুলায়ম পুত্র অখিলেশ যাদব। সিপিআইএম এর তরফে রয়েছেন সীতারাম ইয়েচুরি। সিপিআইএমএল এর তরফে উপস্থিত রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন সিপিআই’এর ডি রাজা। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ এরি বৈঠকে উপস্থিত রয়েছেন। বিজেপি বিরোধী এই বৈঠকে উপস্থিত রয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
আরও পড়ুন: