পুবের কলম, ওয়েবডেস্কঃ পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ একটি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে এবিপি-সি ভোটারের সমীক্ষায়। উত্তরপ্রদেশের মতো এবার পঞ্জাব নির্বাচন নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। পঞ্জাব নিয়ে কংগ্রেস সহ অন্যান্য দল এখন থেকেই ঘুঁটি সাজিয়ে এগোচ্ছে। তবে সমীক্ষা অনুযায়ী, বিগত নির্বাচনগুলিতে পঞ্জাবে কংগ্রেসের আধিপত্য থাকলেও, এবার নির্বাচনের আগে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে কংগ্রেস।
কারণ দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বই এর অন্যতম কারণ।আরও পড়ুন:
২০১৭ সালে জয় পেয়ে পঞ্জাবে আধিপত্য বিস্তার করছিল কংগ্রেস। কিন্তু সেই কংগ্রেস এখন দু'ভাগে বিভক্ত। কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। একদল রয়েছে মুখ্যমন্ত্রীর অরবিন্দ সিংয়ের সমর্থনে আবার অপর একদল নবনিযুক্ত কংগ্রেস প্রদেশ কমিটির সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে।
ফলে এই সুযোগকে কাজে লাগাতে পারে আম আদমি পার্টি। তাই আপ-এর এবার উত্থানের সম্ভাবনা প্রবল। কংগ্রেসকে টপকে আপ হয়ে উঠতে পারে পঞ্জাবের একক বৃহত্তম দল। লড়াই দিতে তৈরি শিরমণি অকালি দলও।আরও পড়ুন:
অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ ২০১৭ সালে হিসাবের মধ্যে ছিল না।
কিন্তু এবার সেই আপ-ই মাথাচাড়া দিয়ে উঠেছে।আরও পড়ুন:
এবিপি-সি ভোটারের সমীক্ষায় বলছে, আম আদমি পার্টি জনসমর্থন আদায় করে নিতে সমর্থ হয়েছে পঞ্জাবে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচন থেকে এবার তাদের ভোট শতাংশ ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমীক্ষা অনুযায়ী, আপ রাজ্যের মোট ভোটের ৩৫.১ শতাংশ পেতে পারে এবার। কংগ্রেস এবার তাদের প্রায় ৩৫টি হারিয়ে ৭৭ থেকে ৪২-এ নেমে আসতে পারে। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৫৫টি আসন নিয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যেতে পারে আপ। কংগ্রেসকে টপকে তারা হয়ে উঠতে পারে পঞ্জাবের একক বৃহত্তম দল।