পুবের কলম ওয়েবডেস্কঃ  ভিক্টোরিয়া মেমোরিয়াল,  ভারতীয় যাদুঘর,   বোটানিক্যাল গার্ডেন  খুলেছিল আগেই। এবার  আগামীকাল, অর্থাৎ বুধবার ১৪ সেপ্টেম্বর থেকে  খুলে  যাচ্ছে  আলিপুর চিড়িয়াখানা।

এর আগে আলিপুর  চিড়িয়াখানা  খুললেও,  দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বিধিনিষেধ মেনে ফের বন্ধ করে দেওয়া হয় আলিপুর  পশুশালা। এবার   করোনার আতঙ্ক  কাটিয়ে  ধীরে ধীরে  ছন্দে ফিরছে রাজ্য।

তাই  খুলে  দেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হল আলিপুর  চিড়িয়াখানা। তবে কঠোর ভাবে  মানতে  হবে  কোভিড প্রটোকল। প্রবেশ পথে থাকবে স্যানিটাইজার চ্যানেল ও থার্মাল চেকিং।  ব্যবহার করতে হবে মাস্ক। আসন্ন  উৎসবের  মরসুমের কথা মনে রেখেই খুলে দেওয়া হচ্ছে  চিড়িয়াখানা।