পুবের কলম, ওয়েবডেস্কঃ  জঙ্গি ও সেনাবাহিনীর লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। সোমবার ভোর থেকে শুরু হয়েছে গুলির লড়াই। পীর পঞ্জল এলাকায়  দু-পক্ষের মধ্যে চলা গুলির লড়াইয়ে শহিদ ৫ জওয়ান। এর মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। তবে সেনাবাহিনীর হাতে দুই জঙ্গি খতম হয়েছে।

গত কয়েকদিন ধরেই জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত এলাকা।

সোমবার কাশ্মীরে পীর পঞ্জল রেঞ্জের কাছে সকাল থেকে গুলি বিনিময় চলে। জঙ্গিরা গুলি চালালে, পালটা গুলি চালায় সেনাবাহিনী। ঘটনায় হন ৫ জওয়ান।

গোয়েন্দা ও সেনা সূত্রে খবর, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।

এলাকা ঘিরে রাখে তারা। জঙ্গিরাও সেনার উপস্থিতির কথা টের পেয়ে আচমকাই গুলি চালাতে শুরু করে।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলাকালীন আচমকাই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ৫ জওয়ান। এর মধ্যে ছিলেন জুনিয়র কমিশনড অফিসার।  সেনাবাহিনীর অনুমান, সুরানকোট মহকুমায় মোঘল রোডের কাছে যে জঙ্গল রয়েছে সেখান থেকেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।