https://twitter.com/KashmirPolice/status/1525757161300582400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525757161300582400%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkashmirobserver.net%2F2022%2F05%2F15%2Fcivilian-killed-in-cross-firing-in-south-kashmir-police%2F

পুবের কলম ওয়েবডেস্কঃ সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হলেন এক অসামরিক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোপিয়ানে। কাশ্মীর পুলিশ এই কথা জানিয়েছে।

ঠিক কি ঘটেছিল রবিবার সোফিয়ানের তুর্কওয়াঙ্গামে সিআরপিএফের টহলদারী বাহিনীর ওপর সন্ত্রাসবাদীরা  গুলি চালায় বলে অভিযোগ।

পাল্টা জবাব দিতে শুরু করে সেনা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এই গুলির লড়াইয়ের মাঝেপড়ে নিহত হন এক ব্যক্তি। পরে শনাক্ত করা হয় ওই ব্যক্তিকে। তার নাম শোয়েব আহ গনি।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পুলওয়ামার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।

তুর্কওয়াঙ্গাম, সোপিয়ানের সঙ্গে  লিটার পুলওয়ামাকে সংযোগকারী  সেতুর কাছে  সন্ত্রাসবাদীরাস নিরাপত্তা  বাহিনীর উপর গুলি চালায়, একজন পুলিশ কর্মকর্তা বলেন, গুলি বিনিময়ের সময় তুর্কওয়াঙ্গাম  সোপিয়ানের  গোলাম মুহম্মদের ছেলে শোয়েব আহমেদ গনি নামে  একজন অ সামরিক ব্যক্তি আহত হয়েছেন। পরে অবশ্য হাসপাতালে মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য উল্লেখ্য, গত শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয় লস্কর-ই-তইবার দুই সন্ত্রাসবাদী। বান্দিপোরা জেলার আরাগাম এলাকায় সেনাবাহিনী, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদিদের । ওই এলাকায় সন্ত্রাসবাদিদের একটি ডেরার সন্ধান পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা।