পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সে বড়দিন উপলক্ষে আয়োজিত উৎসবের মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সেন্ট-অ্যানের শোয়েলচার স্কোয়ারের সামনে চলছিল নাচ-গানসহ বড়দিনের অনুষ্ঠান। সেই ভিড়ে আচমকাই উঠে পড়ে একটি বেপরোয়া চারচাকা গাড়ি। মুহূর্তে পিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের, আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।আরও পড়ুন:
আরও পড়ুন:
কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি—চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।