আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর থানার লাইদোহায় খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে পাঁচজন। জানা গিয়েছে খোলামুখ খনিতে বেআইনি ভাবে কয়লা তুলতে গিয়ে চাপা পড়েন পাঁচজন।
আরও পড়ুন:
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। কয়লার চাঙর সরিয়ে শুরু হয় দেহ উদ্ধারের কাজ।
আরও পড়ুন:
বছর পঞ্চাশের আনাহরি বাউরি,২৩ বছরের শ্যামল বাউরি, ২৫ বছরের নটবর বাউরি ও পিংকি বাউরি নামে চারজনের দেহ উদ্ধার হয়।
কয়লার বিশাল সব চাঁই সরিয়ে দেহগুলিকে উদ্ধার করতে হয় বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের কথায় ভোর রাতে অবৈধ ভাবে চুরি হয় কয়লা। প্রশাসনকে অবহিত করা হলেও তাদের টনক নড়েনি বলেই দাবি। পুলিশ ও প্রশাসন সচেতন হলে এতগুলো জীবন চলে যেতনা অকালে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ( ছবি প্রতীকী)
আরও পড়ুন: