আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে ফের ভোটের দামামা। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে রাজ্যের দুটি আসনে হতে চলেছে উপ নির্বাচন। ফেব্রুয়ারি মাসেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা এই দুটি শূন্য আসনের উপনির্বাচনের জন্য করা হবে ভোটগ্রহণ।বালিগঞ্জ আসনে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়, তিনি ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ২০২১ এর ৪ঠা নভেম্বর প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত বাবুর প্রয়াণে শুন্য হয় বালিগঞ্জ আসনটি ।আরও পড়ুন:
অন্যদিকে আসানসোলের সাংসদ তথা বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। ইস্তফা দেন সাংসদ পদ থেকে। ফলত শূন্য হয় সেই আসনটি।আগামী সাতই মার্চ হতে পারে এই দুটি আসনে উপনির্বাচন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষদফার সঙ্গেই এই রাজ্যের এই দুটি আসনে হতে পারে উপনির্বাচন।
আরও পড়ুন:
(ছবি প্রতীকী)
আরও পড়ুন: