পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএস অফিসারের বাড়িতে কাড়ি কাড়ি টাকা ও বিপুল সোনা উদ্ধার করল সিবিআই। অভিযুক্ত আইপিএসকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, পঞ্জাবের আইপিএস অফিসারের বাড়ি থেকে উদ্ধার হল ৫ কোটি নগদ, বিপুল পরিমাণে সোনার গহনা, দামি ঘড়ি থেকে লাক্সারি গাড়ি।
আরও পড়ুন:
ডিআইজি পোস্টে কর্মরত হরচরণ সিং ভুল্লার ২০০৯ সালের ব্যাচের আইপিএস অফিসার। এক ব্যবসায়ীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছিল, সেই মামলা ধামাচাপা দিতেই ৮ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি।
সিবিআই সূত্রে খবর, পঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আইপিএস-এর হয়ে মিডলম্যানের কাজ করত কৃষ্ণা নামে এক ব্যক্তি। তাকেও গ্রেফতার করেছে সিবিআই।আরও পড়ুন:
আরও পড়ুন:
তারপরই তদন্ত নামে সিবিআই। এদিন মোহালি, রোপার ও চণ্ডীগঢ়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এছাড়া দেড় কেজি সোনার গহনা, মার্সিডিজ ও অডি গাড়ি, ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশি মদ, শটগান, পিস্তল, রিভলভার, এয়ারগানে অস্ত্র উদ্ধার হয়েছে।