পুবের কলম প্রতিবেদক: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ২০১৪ সালের প্রাথমিকের টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের তথ্য প্রাথমিক শিক্ষা সংসদের কাছে চেয়ে পাঠাল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কাছে এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর জেলা স্কুল পরিদর্শকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য দফতরে জমা পড়লে তা সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
সিবিআইয়ের তরফে পাঠানো ওই চিঠিতে ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের তথ্য তলব করা হয়েছে। ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে তথ্য তলব করা হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।
আরও পড়ুন:
চিঠিতে ২০১৬, ২০১৭, ২০১৮ ও পরবর্তী বছরগুলিতে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাও চেয়ে পাঠানো হয়েছে। সমস্ত নথি নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ওই শিক্ষকরা কোন স্কুলে চাকরি করেন, সিরিয়াল নম্বর, নাম, বাবার নাম, বার্থ সার্টিফিকেট, ঠিকানা ও কোন স্কুলে কাজে যোগদান করেছিলেন তা জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন: