পুবের কলম ওয়েবডেস্ক: আবার সাফল্যের নিরিখে বাংলার মাথায় গর্বের মুকুট। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান, তথা জেইই অ্যাডভান্সড ২০২৫ তে দেশের মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা মাঝি। সোমবার ফল প্রকাশের পরে এই খবর পেয়ে তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, বাংলাকে গর্বিত করার জন্য অভিনন্দন।
আরও পড়ুন:
এদিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাকে গর্বিত করার জন্য বর্ধমানের দেবদত্তা মাঝিকে অভিনন্দন।
আজকের জেইই অ্যাডভান্সড ২০২৫ সালের পরীক্ষার ফলাফলে দেখা গেল, তুমি সারা দেশের মেয়েদের মধ্যে শীর্ষে এবং আইআইটি খড়্গপুরে জোনের সর্বোFচ্চ স্থানাধিাকরী। তুমি এর আগে আমাদের মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছিলেন। এখন তুমি ভারতের শীর্ষস্থানে। মেয়েদের মধ্যে প্রথম হয়েছ। এজন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার বাবা-মা এবং শিক্ষকদেরও অভিনন্দন।আরও পড়ুন:
উল্লেখ্য, দু বছর আগে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়ে শিরোনামে উঠে আসেন কাটোয়ার দেবদত্তা মাঝি। এবার সর্বভারতীয় জয়েন্ট তথা জেইই (অ্যাডভান্সে) ২০২৫-এ। ৩১২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছে দেবদত্তা। সর্বভারতীয় স্তরে ছেলেমেয়ে মিলিয়ে তালিকায় দেবদত্তার স্থান ১৬।
আরও পড়ুন:
Congratulations Devdutta Majhi of Burdwan for making Bengal proud again.
Today's JEE Advanced 2025 examination results show that you have been topper among all girls in the entire country, and the highest rank holder in the IIT Kharagpur zone. You achieved top ranks in our…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2025আরও পড়ুন: