পুবের কলম ওয়েবেডস্ক: আকস্মিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিভিসি-র জল ছাড়ার কারণে রাজ্য আগেই প্লাবিত ছিল, নদী-খাল টইটম্বুর হয়ে উঠেছিল। তার ওপর হঠাৎ বিপুল বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দু’দিন বন্ধ থাকবে।
সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “প্রতি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি ক্ষতিপূরণ দেবে CESC।”আরও পড়ুন:
তিনি আরও জানান, নবান্নে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু রয়েছে। আজ কলকাতায় তিনি কোনও পুজো উদ্বোধনে যাচ্ছেন না, জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সতর্ক থাকার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।