পুবের কলম ওয়েবডেস্কঃ অসুস্থ মনমোহন সিং। এইমসে চিকিৎসাধীন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সঙ্গে একজন ফটোগ্রাফার। এরজেরে বেজায় ক্ষুব্ধ মনমোহনের পরিবার। মনমোহন কন্যা দামান সিং সংবাদসংস্থাকে বলেন– তাঁর বাবা-মা চিড়িয়াখানার জন্তু নয়।
আরও পড়ুন:
এপ্রিলে জাঁকিয়ে ধরেছিল করোনা।
তারপর সেই থেকে মুক্তি পেতেই নতুন মাথাব্যথা। নতুন মাথাব্যথার নাম ডেঙ্গু। ডেঙ্গুতে ভুগছেন মনমোহন। ফলে কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই অবস্থায় বাইরের কারও ঘরে ঢোকাও ঠিক নয়। এতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকে। এইমসে সম্প্রতি অসুস্থ মনমোহনকে দেখতে যান মান্ডব্য। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে ছিলেন একজন ফটোগ্রাফারও। অসুস্থ মনমোহনের সঙ্গে ছবি তোলেন মন্ত্রী। এমনকী সেই ছবি মন্ত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়– যা ভাইরাল হয়ে যায়। মনমোহনের মেয়ের অভিযোগ– ‘মা বারবার করে ফটোগ্রাফারকে ঢুকতে বারণ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই তাঁকে সঙ্গে নিয়ে ঢুকে পড়েন মন্ত্রী। centralআরও পড়ুন:
দামান সংবাদমাধ্যমকে বলেন– ‘স্বাস্থ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে দেখতে এসেছেন– খুব ভালো কথা।
কিন্তু মা ওই ফটোগ্রাফারকে দেখে খুব কষ্ট পেয়েছেন। মা ফটোগ্রাফারকে ঢুকতে বারণ করেন। সেই আপত্তি গ্রাহ্য করা হয়নি। বাবা-মা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁদের বয়স হয়েছে। ওঁরা চিড়িয়াখানার জন্তু নন।’এই নিয়ে বিতর্কের জেরে শেষমেশ অবশ্য পোস্টটি মুছে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ততক্ষণে অবশ্য যা হবার হয়ে গেছে। অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ছবি ভাইরাল হয়ে যায়।