পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার পর্যন্ত যাঁরা দিব্যি জীবিত, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তাঁরাই হয়ে গেলেন ‘মৃত’! রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—একাধিক জেলায় এমন বিস্ময়কর অভিযোগ সামনে এসেছে। জীবিত ভোটারদের দাবি, এই মারাত্মক ভুলের দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। যদিও কমিশনের বক্তব্য, ভুল হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) গাফিলতিতে।
সেই যুক্তিতেই বুধবার থেকে রাজ্যজুড়ে বিএলও ও সহকারী রিটার্নিং অফিসারদের শোকজ করা শুরু হয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
শুধু তাই নয়, কোথাও ভোটারের নামের পাশে ভুল ছবি, কোথাও মেয়ের নাম সম্পূর্ণ ভিন্ন নামে নথিভুক্ত—এমন অসঙ্গতিও ধরা পড়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই একাধিক বিএলও ও ইআরও-কে শোকজ করা হয়েছে। এদিকে খসড়া তালিকার ত্রুটি নিয়ে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও বিজেপি—সব দলই হাজার হাজার অভিযোগ জমা দিয়েছে। ত্রুটিমুক্ত তালিকার দাবিতে এসইউসিআই-এর পক্ষ থেকেও সিইও দফতরে ডেপুটেশন দেওয়া হয়েছে।