পুবের কলম ওয়েব ডেস্ক: 'এত সংকীর্ণ মনোভাব পোষণ করবেন না'। সোমবার সাত সকালে সুপ্রিম কোর্টের ধমক খেল ফৈজ আনওয়ার কুরেশি নামে এক আবেদনকারী।নিজেকে সিনে কর্মী বলে দাবি করা এই আবেদনকারী বম্বে হাইকোর্টে আবেদন করেছিল, যাতে কোনও পাকিস্তানিকে ভারতের সিনেমায় কাজ করতে না দেওয়া হয় কোনও ভাবেই। এমনকি অন্য কোনও ইন্ডাস্ট্রিতেও যেন তাদেরকে কাজ করতে না দেওয়া হয়।
বম্বে হাইকোর্ট জানিয়ে দেয়, এই আবেদনের কোনও সারমর্ম তারা খুঁজে পায়নি। এমন দাবি অযৌক্তিক। এরপর সুপ্রিম কোর্টে যায় আবেদনকারী। সোমবার ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব খান্না ও এসবিএন ভট্টির বেঞ্চ জানায়, বম্বে হাইকোর্টের সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না।আরও পড়ুন:
এরপর বিচারপতিরা ওই আবেদনকারীকে বলেন, এত সংকীর্ণ মনোভাব পোষণ করবেন না।
আরও পড়ুন:
এই আবেদনের প্রেক্ষিতে আদালত জানায়, দেশপ্রেমিক হতে গেলে বিদেশ থেকে আসা মানুষজন, বিশেষ করে, প্রতিবেশী দেশের মানুষজনদের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না। একজন সত্যি কারের দেশপ্রমিক নিঃস্বার্থ হবেন। দেশের প্রতি নিবেদিত প্রাণ হবেন। আর সুন্দর মনের মানুষ না হলে এগুলো করা যায় না। একজন সুন্দর মনের মানুষ সবসময় এমন কাজকে সমর্থন জানাবেন, যা দেশের ভেতরে ও সীমান্তের ওপারে শান্তি–সম্প্রীতিতে উৎসাহ দেয়।
আরও পড়ুন: