আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ । ফিরোজ শাহ কোটলার বুকে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলে অনবদ্য নজির তৈরি করে ছুঁয়ে ফেলেছিলেন কিংবদন্তি ব্রিটিশ ক্রিকেটার জিম লেকারকে। পাকিস্তানের ইনিংসের সবকটি উইকেটই দখল করেছিলেন কুম্বলে। একটি ইনিংসে ১০ উইকেট নিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির স্থাপন করেছিলেন দক্ষিণ ভারতের এই স্পিনার।
সোমবার ছিল অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিন । আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সোমবার অনুশীলনে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে প্রথম একাদশের কেউই ছিলেন না অনুশীলনে। ছিলেন বাকিরা। অনুশীলনের মধ্যমণি ছিলেন কোচ রাহুল দ্রাবিড়।আরও পড়ুন:
একটা সময় রাহুল দ্রাবিড়ের উইকেটকিপিং প্রশংসা পেয়েছিল ভারতীয় ক্রিকেটে। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে বহু ম্যাচে উইকেট কিপিং করেছেন দ্রাবিড়। কিন্তু তার বোলিং? সেটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আহমদাবাদে সেই বোলিং দেখল ক্রিকেটীয় জনতা।
নেটে স্পিন বল করলেন রাহুল দ্রাবিড়। শুধু বল করলেন বললে ভুল হবে। একেবারে অনিল কুম্বলের স্টাইলে বল করলেন রাহুল দ্রাবিড়। অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিনে কিংবদন্তি স্পিনারকে এত সুন্দর অনুকরণ করলেন রাহুল দ্রাবিড় যে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলেন। ঠিক যেভাবে অনিল কুম্বলে ডেলিভারি করতেন, সেই অ্যাকশনটাই দেখালেন দ্রাবিড়। এমনকি বল ছাড়ার যে টেকনিক ছিল কুম্বলের, সেটাও হুবহু নকল করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। যা দেখে অনুশীলনে উপস্থিত ভারতীয় টিম ম্যানেজমেন্টও হতবাক।