আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এখনও পর্যন্ত বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে কমপক্ষে ৩০০০ হাজার অভিযান চালিয়েছে। সোমবার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সংসদের উচ্চকক্ষে এই ইস্যুটি উত্থাপন করেন।
আরও পড়ুন:
আপ সাংসদের আরও অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এইভাবে কেন্দ্রীয় তদন্তকারীসংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। তবে সঞ্জয় সিংয় এই প্রসঙ্গ রাজ্যসভায় তুলে ধরার পরেই প্রবল প্রতিবাদ করে ওঠেন ট্রেজারি বেঞ্চ থেকে সরকার পক্ষের সাংসদরা। অন্যদিকে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেন সাংসদ সঞ্জয় সিং যে অভিযোগ তুলছেন তা কিন্তু আগে প্রমাণ হওয়া দরকার।
আরও পড়ুন:
ধনকড়ের বক্তব্যের পাল্টা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন বিরোধীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়রানি নিয়ে সংসদের উভয়কক্ষেই বহু আলোচনা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমও এই নিয়ে সংবাদ পরিবেশন করেছে সেইসব মিডিয়া রিপোর্টও রয়েছে। এইদিন মল্লিকার্জুন খাড়গে আরও বলেন প্রধানমন্ত্রী নিজে দুকোটি চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই দু কোটি কর্মসংস্থান বাস্তবায়িত হয়েছে এমন কোন প্রমান কি আছে। সংসদীয় নেতা পীযূষ গোয়েল বলেছেন যে বিরোধীদের এই হেন অভিযোগ তোলার অভ্যাস রয়েছে।অন্যদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেন এই ইস্যুতে আজ মঙ্গলবার ফের আলোচনা হবে।
আরও পড়ুন: