পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় পৌঁছে গেলেন গোয়ার স্ট্রংম্যান লুইজিনহো ফালেইরো। বুধবার যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার লুইজিনহো ফালেইরোকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন:
ভোটের মুখে কংগ্রেস ছেড়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। বুধবারই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
সোমবার বিধায়ক পদেও ইস্তফা দেন তিনি। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় ফালেইরোর গলায়। ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, ‘আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম। আমি চাই গোয়াবাসীদের দুঃখ শেষ হক। আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম।
আমিই যদি এমন আক্রান্ত হতে পারি, তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা যারা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিল।'আরও পড়ুন:
এদিন কলকাতায় পা রেখেই তিনি বললেন, বিরোধী শক্তির মধ্যে মমতাই মুখ। তাই তার উপরই ভরসা রাখছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, ত্রিপুরার মতোই গোয়াতেও জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল। আর সেখানেও তাদের নজরে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা। আর এই আবহেই ভোটমুখী গোয়ায় ধাক্কা খেল কংগ্রেস।