পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ! ঘটনায় গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দু’জন প্রাক্তনী রয়েছেন। ধৃতদের আজ, শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে। দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটে।
অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল।আরও পড়ুন:
কলেজে গেলে তিনজন তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। এরপর মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৮.৫০ মিনিটের মধ্যে গণধর্ষণের শিকার বলে অভিযোগ।
ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতারই একটি সরকারি হাসপাতালে। কিন্তু কীভাবে এই ন্যক্কারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে? কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? তাঁদের ভূমিকা কী ছিল? সেই সময় অন্য কেউ কলেজে কি ছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।