পুবের কলম ওয়েবডেস্কঃ স্বাস্থ্যনিয়ে বরাবর সচেতন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাতভ্রমণ করেন, নিয়মিত ট্রেডমিলেও হাঁটেন তিনি। এমনকি বিদেশ গেলে সেখানেও হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:
স্বাস্থ্যসচেতন মুখ্যমন্ত্রীর বাঁহাতের কবজিতে এবার দেখা গেল ফিটনেস ট্র্যাকার।
শুক্রবার বিধানসভাতেও এলেন হাতের কবজিতে রয়েছে ফিটনেস ট্র্যাকার। এরআগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সূচনার দিনেও মুখ্যমন্ত্রীর কবজিতে দেখা গিয়েছে ওই ফিটনেস ট্র্যাকার।আরও পড়ুন:
সাধারণভাবে এই ট্র্যাকার কতটা হাঁটা হল, হৃৎস্পন্দন এইসবের সন্ধান দিয়ে থাকে। এমনকি একজন ব্যক্তির ঘুমের পরিমানও নির্ধারণ করে এই ফিটনেস ট্র্যাকার। স্বাস্থ্যসচেতন মুখ্যমন্ত্রী যে তাই ফিটনেস এহেন ফিটনেস ট্র্যাকার ব্যবহার করবেন এতে আর আশ্চর্য কি।