পুবের কলম ওয়েব ডেস্কঃ গোয়ার বিধায়ক প্রসাদ শশীকান্ত গোয়াঙ্কর তাঁর সমর্থক এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাংগুয়েম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোয়াঙ্কর পানাজিতে দলীয় নেতা ডেরেক ও'ব্রায়েন এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগ দেন।
আরও পড়ুন:
গোয়াঙ্কর তাঁর টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন,"আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বকে সমর্থন করছি। গোয়ার একটি পরিবর্তন দরকার বলে আমি মনে করি, এবং পাশাপাশি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে অর্জন করা সম্ভব"। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের সহায়তায় গোয়াকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি তৃণমূলের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াঙ্করকে তৃণমূলে স্বাগত জানিয়ে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে দেশের তরুণরা নীরব থাকবে না। ‘তরুণ নেতাদের নিপীড়ক বিজেপি-শাসনের বিরুদ্ধে লড়াইয়ে এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি গর্বিত। আপনার সর্বাত্মক সমর্থনের জন্য ধন্যবাদ প্রসাদ শশীকান্ত গোয়াঙ্করজী…। টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন গোয়াঙ্করকে স্বাগত জানিয়ে টুইট করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও খবর পড়ুনঃ