পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনিগমের ভোটে সবুঝ ঝড়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়িতে সবুজ আবিবের উন্মাদনা। ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে ৩৭ আসনে জয়ী তৃণমূল। আসানসোলে ৬৬ আসনে জয়ী তৃণমূল।

বিধাননগরে ৩৯ আসনে জয়ী তৃণমূল। চন্দননগর ৩১ আসনে জয় পেল ঘাসফুল শিবির।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, 'এই জয় মা-মাটি মানুষের জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দনাগোরের জনগণকে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উপর তাদের আস্থা ও আস্থা রাখার জন্য আমার আন্তরিক অভিনন্দন।'

আরও একটি ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লেখেন, 'আমরা আমাদের উন্নয়ন কাজকে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মা মাটি মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

 

(বিস্তারিত আসছে)