পুবের কলম প্রতিবেদক: মুষলধারে ভারী বৃষ্টি জেরে ধস নেমেছে দার্জিলিং পাহাড়ি এলাকায়। এই ধসের জেরে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম বাবুলাম রাই (৫৯)। পাতাবঙের ডান্ডাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন প্রৌঢ়া।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত মঙ্গলবারই দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। নাগাড়ে মুষলধারে ভারী বৃষ্টি হচ্ছে শৈলশহর দার্জিলিংয়ে। ধসের জেরে একটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। তাতে সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে বাবুলামের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ব্যক্তির ধ্বংসস্তূপে আটকে থাকার খবর মিলেছে। তবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে গোটা এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।