দেবশ্রী মজুমদার,মল্লারপুর, গোপন সূত্রে খবর পেয়ে সন্তু সেখ নামে এক মাদক (হেরোইন) কারবারি ও গাড়ির চালক সঞ্জু সেখকে গ্রেফতার করলো বীরভূম পুলিশ। বৃহস্পতিবার নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ ওরফে এনডিপিএস আইন অনুযায়ী দুই ধৃতকে  আদালতে তোলা হয়।  

জানা গেছে, সাদা রঙের ওমনি মারুতি অ্যাম্বুলেন্স  ভ্যানে করে মাদক পাচার করছিল অভিযুক্ত দুই মাদক পাচারকারী। মল্লারপুর থানার পুলিশ কামড়াঘাট মোড়ে পেট্রল পাম্পের কাছে পুলিশ  এ্যম্বুলেন্সকে ধাওয়া করে ধরে। গাড়ির চালকের নাম সঞ্জূ লেট।

মাদক পাচারকারীর নাম সন্তু সেখ। মাদক বিক্রির উদ্দেশ্যে  তারা বেরিয়েছিল। গাড়ির কেবিনের মধ্যে থেকে পঞ্চাশ গ্রাম ঈষৎ সাদা ব্রাউন সুগারের মত হেরোইন পাউডার উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।  তাদের কাছ থেকে পঞ্চাশ গ্রাম ব্রাউন হেরোইন  উদ্ধার করেছে মল্লারপুর থানার পুলিশ। অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই মাদক কারবারের সাথে কারা যুক্ত আছে।