পুবের কলম প্রতিবেদক: বাম আমলে রাজারহাট-নিউটাউন এলাকায় উপনগরী গড়ে তোলার সময় আবাসন সংক্রান্ত বিষয় দেখভাল করার জন্য গড়ে তোলা হয়েছিল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। আবাসন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগেই এটি তৈরি হয়েছিল। চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলেন খোদ মন্ত্রী গৌতম দেব।
তারপর বাম শাসন পেরিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল।আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য কোনও মন্ত্রীকে এই পদে না বসিয়ে দায়িত্ব অর্পণ করেন এক আমলার উপর। এবার ফের কোনও মন্ত্রীকে দায়িত্ব দিল রাজ্য সরকার। প্রাক্তন আমলা দেবাশিস সেনের বদলে নয়া চেয়ারম্যান তথা হলেন রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।